একাধিক শিক্ষক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন বিশ্বকাপের মধ্যে বিরোধী দলের আন্দোলন জমানো কঠিন
এরপর এসএসসি ও এইচএসসি পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েই বছরের বেশির ভাগ সময় পার করে দেওয়া যাবে
কারণ এই চারটি পাবলিক পরীক্ষার সময় রাজনৈতিক দল হরতালের মতো কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকে
আছে ইউপি উপজেলা নির্বাচন জানুয়ারির শেষ দিকে পৌরসভা ও মার্চের শেষ ভাগে ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে
স্থানীয় এ দুটি নির্বাচন সম্পন্ন করতে স্কুল-কলেজের শিক্ষকেরা মুখ্য ভূমিকা পালন করেন
তা ছাড়া নির্বাচনের সময় বহুমাত্রিক প্রচারে এলাকায় উত্তেজনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়
এতে অনেক ক্ষেত্রে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে না
পাবলিক পরীক্ষায় ছুটি এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলার সময় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে
এর সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি পাবলিক পরীক্ষা—প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট
এই চারটি পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয় না
তা ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক প্রতিষ্ঠানের শিক্ষক অন্য প্রতিষ্ঠানে পরিদর্শকের দায়িত্ব পালন করতে যান বলে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা সম্ভব হলেও ক্লাস ঠিকমতো হয় না
ফলে এই চারটি পাবলিক পরীক্ষা চলার সময় অনেক প্রতিষ্ঠানে লেখাপড়ায় বড় ধরনের ক্ষতি হয়
বছরে অর্ধেক ছুটি দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নির্দিষ্ট ছুটি ৭৮ দিন এবং এর বাইরে সাপ্তাহিক ছুটি ৫২ দিন
অন্যদিকে কলেজে নির্দিষ্ট ছুটি ৮৫ দিন ও সাপ্তাহিক ছুটি ৫২ দিন
২০১১ সালে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির আশঙ্কাও রয়েছে
হরতাল হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে
সে ক্ষেত্রে ক্লাস ও পরীক্ষা ক্ষতিগ্রস্ত হবে
পরীক্ষা পেছানোর সঙ্গে ভিন্নমত বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আনন্দ উত্তেজনা থাকলেও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই পরীক্ষা পেছানোর সঙ্গে একমত নন
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ খোঁজ নিয়ে জেনেছে এশিয়ান গেমস চলাকালে চীনে পরীক্ষা-ক্লাস বন্ধ থাকেনি
এমনকি বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু থাকলেও কলকাতায় পাবলিক পরীক্ষা পেছানো হচ্ছে না
রাজধানীর কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী পরীক্ষা পেছানোর সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন আগামী বছর এমনিতেই ক্লাস ও পরীক্ষার সময় কম পাওয়া যাবে
তাই আগামী ১ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা শেষ করার উদ্যোগ নেওয়া উচিত
নইলে লেখাপড়ায় যানজটের মতো অবস্থা সৃষ্টি হতে পারে
তিনি আরও বলেন ছেলেমেয়েরা অবশ্যই খেলা দেখবে
কিন্তু তাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে
গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন পরীক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে
এখনকার শিক্ষার্থী ও অভিভাবকেরা খুবই সচেতন ও বাস্তববাদী
ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে খেলা দেখতে চাওয়ার বিষয়টি খুব একটা সমর্থন পাবে বলে মনে হয় না
মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেছে সবচেয়ে ভালো হয় ১৯ ফেব্রুয়ারি খেলা শুরুর আগে পরীক্ষা শেষ হলে
সে জানায় একটু চাপ হলেও তার বন্ধুরা পরীক্ষা শেষ করেই খেলা দেখতে আগ্রহী
লালবাগ কেল্লায় ইতিহাস ও বর্তমানের মেলবন্ধন
বর্ণিল এক আয়োজন
শব্দ আর আলোছায়ার খেলায় মোগল আমলের ইতিহাস ও বর্তমানের মেলবন্ধন
শিল্পীদের বাদশাহি পোশাক-আশাক সাজসজ্জা
নাচ-গান তো ছিলই হাতি-ঘোড়ার উপস্থিতিও বাদ পড়েনি
লালবাগ কেল্লার প্রধান ফটকের আদলে সাজানো মঞ্চ
দেশের সংগীতাঙ্গনের শিল্পীরা সেখানে সমবেত
সম্মাননা জানানো হলো তাঁদের
হেমন্তের রাতে খোলা আকাশের নিচে তাঁরা জমিয়ে আড্ডা দিলেন গান গেয়েও শোনালেন শ্রোতাদের
সব মিলিয়ে আনন্দঘন  উৎসবমুখর পরিবেশ
সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসরটি গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হলো লালবাগ কেল্লায়
জমকালো এ আয়োজনে নজরুলসংগীতে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয় বরেণ্য সংগীতব্যক্তিত্ব  ফিরোজা বেগমকে
শিল্পীর হাতে ক্রেস্ট সম্মাননা স্মারক ও এক লাখ টাকার চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটিসেলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরী
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফজাল হোসেন
পুরো কেল্লা এলাকা সাজানো হয়েছিল বিচিত্র সজ্জায়
চারপাশে আলোকসজ্জা আর ভেতরের মূল মঞ্চকে ঘিরে বর্ণিল আলোকচ্ছটা
সঙ্গে ছিল সুরের ইন্দ্রজাল
অনুষ্ঠানের সূচনাতেই আজীবন সম্মাননা দিতে ফিরোজা বেগমের নাম ঘেষিত হলে মুহুর্মুহু করতালিতে শিল্পীকে অভিনন্দন জানায় দর্শক
মঞ্চের বড় পর্দায় তাঁর জীবনের বিভিন্ন মুহূর্তের দৃশ্য দেখানো হয়
এ সময় শিল্পীকে সম্মান জানাতে মঞ্চে উপস্থিত হন আরেক বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান
এরপর শুরু হয় বিভিন্ন শাখার পদক বিতরণ
একে একে দেওয়া হয়  সংগীতের বিভিন্ন বিষয়ের ওপর পুরস্কার
পদক বিতরণের ফাঁকে ফাঁকে ছিল তারকা শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও সংগীত
আলোছায়া ও শব্দের অনুষঙ্গে অনুষ্ঠানে তুলে ধরা হয় মোগল আমলের ইতিহাস-ঐতিহ্য ও বিভিন্ন চরিত্র
ফল বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
স্বস্তির জয়ে সিরিজে ফেরা
নিউজিল্যান্ড বধ-কাব্যের পর এই সিরিজ অনেকটা ফুটবলে পেনাল্টি মারার মতো! বাংলাদেশ জিতলে সবাই বলবে ও জিম্বাবুয়ে! এ আর এমন কী! হারলে সর্বনাশ!
শুধু নিউজিল্যান্ড-বীরত্বই বা কারণ হবে কেন! সর্বশেষ ২৫ ম্যাচের ২০টিতেই জয় সর্বশেষ ১২ ম্যাচের ১০টিতে—জিম্বাবুয়ের বিপক্ষে জয় তো অনেক দিনই বাংলাদেশকে এমন কোনো আনন্দে ভাসানোর উপলক্ষ নয়
তার পরও কাল ৬ উইকেটের যে জয়ে বাংলাদেশ সিরিজে সমতা ফেরাল সেটির মহিমা বলে শেষ করা যাবে না
সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে হেরেছিল বাংলাদেশ
সাকিবের ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলন ও পরবর্তী ঘটনাপ্রবাহে মাঠের বাইরে হারতে বসেছিল বাংলাদেশের ক্রিকেটই
সাকিব যতই উল্টো দাবি করুন ড্রেসিংরুমেও এর ঝাপটা না লেগে পারেই না
আরেকটি পরাজয় ঝোড়ো হাওয়া হয়ে এলোমেলো করে দিতে পারত সব
এই জয় তাই যত না আনন্দের তার চেয়ে বেশি স্বস্তির
ছন্নছাড়া দলকে একতাবদ্ধ করতে জয়ের চেয়ে ধন্বন্তরি বটিকা যে আর নেই!
সাকিব আল হাসানের মূল অনুযোগটা যদি আপনার মনে থেকে থাকে তাহলে বুঝবেন দ্বিতীয় ম্যাচে নিজের পছন্দের একাদশ নিয়েই মাঠে নেমেছিলেন অধিনায়ক
এটা এমন কিছু নয় অধিনায়কের অধিকারের মধ্যেই পড়ে
সাকিব তো চাইলে ১৫ জনের বাইরের কাউকেও ডেকে বসতে পারতেন! ম্যাচের আগের দিন বোর্ড সভাপতি তো নতুন ইতিহাস সৃষ্টি করে সেই অধিকারও দিয়ে দিয়েছেন তাঁকে!
সাকিব ১৫ জনের মধ্যেই থেকেছেন
শুধু তাঁর দৃষ্টিতে দলের সেরা দুই ফিল্ডার রকিবুল ও নাঈমকে ফিরিয়েছেন দলে
তার পরও হারলে তাঁর মুখে প্রায় সব সময় লেগে থাকা দুষ্টুমির হাসিটা উধাও-ই হয়ে যেত
কিন্তু অধিনায়ক সাকিব এমনই পয়মন্ত যে যা ছুঁয়ে দেন তা-ই সোনা হয়ে যায়! বাংলাদেশ তাই শুধু জিতলই না নিউজিল্যান্ড সিরিজের চার ম্যাচে ৫১ রান ও অশেষ যন্ত্রণা উপহার দেওয়া রকিবুল হাসান পর্যন্ত মন ভরিয়ে দিলেন
গত কিছুদিন রকিবুলের ব্যাটিং যাঁরা দেখেছেন মন ভরিয়ে দেওয়া কত বড় প্রশংসা সেটি তাঁদের সহজেই বুঝতে পারার কথা
শুরু থেকেই স্বচ্ছন্দ স্পিনারদের বিপক্ষে দুর্দান্ত পায়ের কাজ—৭৮ বলে ৬৫ রকিবুলের সেরা ওয়ানডে ইনিংসগুলোর একটি
ছক্কা মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছানোর মতো কাণ্ড যেটির হাইলাইটস
ওয়ানডেতে উইকেট নেওয়ার চেয়ে রান দেওয়ায় কিপটেমির মূল্য খুব কম নয়
সে হিসেবে সাকিবের দ্বিতীয় নির্বাচন নাঈমও সফল
উইকেট পাননি তাতে কী! ১০ ওভারে দিয়েছেন মাত্র ২৭ রান
উইকেট যে সব দুই বাঁহাতি স্পিনারের জন্যই বরাদ্দ ছিল কাল
সব বলা ঠিক হলো না কারণ জিম্বাবুয়েকে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন শফিউল
সেটি তাঁর প্রথম ওভারেই
এর পর আর ৪ ওভারই বোলিং করেছেন মাশরাফি এলোমেলো ৩ ওভার
এই ৮ ওভারেই পেস-অধ্যায়ের সমাপ্তি
বাকিটুকু স্পিন আর স্পিন
বলতে পারেন সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাকের টু ম্যান শো!
যা এই ম্যাচের সীমানা ছাড়িয়েও বৃহত্তর মাত্রা পেল
কালকের ৪ উইকেট অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসকে টপকে ওয়ানডেতে এ বছর সবচেয়ে বেশি উইকেটশিকারিদের তালিকার শীর্ষে তুলে নিল সাকিবকে
বছর শেষেও নামটি সেখানেই থাকছে নিশ্চিত
কারণ সাকিব যেখানে আরও ৩টি ম্যাচ পাচ্ছেন নিকটতম প্রতিদ্বন্দ্বীদের কারও এ বছর আর ওয়ানডে খেলারই সুযোগ নেই
তার পরও সাকিব আড়াল হয়ে গেলেন আবদুর রাজ্জাকের ছায়ায়
একজন বোলারের আজন্ম আরাধ্য স্বপ্ন হ্যাটট্রিক যে বাহুপাশে বেঁধেছে রাজ্জাককে! দুই ওভারে বিস্তৃত রাজ্জাকের হ্যাটট্রিকেই শেষ জিম্বাবুয়ের ইনিংস মাত্র ২ রানে শেষ ৪ উইকেট হারিয়ে!
৩০৭৩ ম্যাচের ওয়ানডে ইতিহাসে মাত্র ২৭তম হ্যাটট্রিক
রাজ্জাককে নিয়ে মাত্র ২৪ জন বোলার পেয়েছেন এই ক্রিকেট অমরত্বের সার্টিফিকেট
তাঁদের মধ্যেও রাজ্জাক অনন্য
হ্যাটট্রিক-বীরদের দলে বাঁহাতি স্পিনার যে তিনি একাই
ক্রিকেট অমরত্বই তো! নইলে জালাল-উদ-দিনের নামটা কেউ মনে রাখত নাকি! ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিক এই পাকিস্তানি পেসারের
খেলেছেন মাত্র ৬টি টেস্ট ও ৮টি ওয়ানডে
এ নিয়ে আক্ষেপ জাগলেই রোমন্থন করেন ওই হ্যাটট্রিকের স্মৃতি
বছর দুয়েক আগে করাচিতে এক অনুষ্ঠানে দেখা হওয়ার পর সাক্ষাৎকার চাওয়ামাত্রই বলেছিলেন কী হ্যাটট্রিকের কথা শুনতে চান তো কীভাবে বুঝলেন জালাল-উদ-উদ্দিন হেসে বলেছিলেন আমার তো বলার মতো ওই একটাই জিনিস
